অ্যাপল আইফোন ১৬ নিয়ে বাজারে এখন অনেক কথাই হচ্ছে।ডিজাইনটার দিক থেকে দেখলে, পেছনের ক্যামেরার লেআউটে একটু পরিবর্তন আনা হয়েছে, যা ফোনটাকে আগের চেয়ে কিছুটা আলাদা লুক দেয়। আর অ্যাকশন বাটনটা এখন স্ট্যান্ডার্ড মডেলগুলোতেও চলে আসায় কাজ করা অনেক সহজ হয়ে গেছে
পারফরম্যান্সের কথা বলতে গেলে, নতুন চিপসেট থাকায় ফোনটাঅ্যাপস ওপেন করা থেকে শুরু করে হেভি গেম খেলা—কোথাও কোনো ল্যাগ বা হং করার ঝামেলা নেই।
ব্যাটারি ব্যাকআপ নিয়েও এবার বেশ পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে, সারাদিন সাধারণ ব্যবহারে অনায়াসেই পার হয়ে যায়।
যারা একটু আপডেটেড ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্সের একটা প্রিমিয়াম ফোন চাচ্ছেন, তাদের জন্য আইফোন ১৬ বেশ ভালো একটা চয়েস হতে পারে।